বর্ণ বিশ্লেষণ কাকে বলে ? কীভাবে করতে হয় বর্ণ বিশ্লেষণ ? কোনো শব্দের বর্ণ বিশ্লেষণে কী কী নিয়ম মানতে হয় ? বৃষ্টি, পৃথিবী, কল্যাণ, চমৎকার এইসব শব্দের বর্ণ বিশ্লেষণ কী হবে ? এরকম আরও প্রচুর উদাহরণ পাওয়া যাবে এই আলোচনায়।
বর্ণ বিশ্লেষণ কাকে বলে ?
আসলে বর্ণ বিশ্লেষণ বলতে বোঝায় কোনো বাক্যে প্রযুক্ত একটি শব্দের অন্তর্গত বিভিন্ন বর্ণগুলিকে তার ক্রম অনুসারে পৃথক করে দেখানোর পদ্ধতি। যেমন – ‘বুনো’ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা ব্, উ, ন্, ও এই চারটি ধ্বনি পাই। বর্ণ বিশ্লেষণ করার সময় বর্ণগুলিকে বানান অনুযায়ী বিচ্ছিন্ন করে তাদের মাঝে [+] যুক্ত চিহ্ন দিতে হয়। অর্থাৎ ‘বুনো’ শব্দের বর্ণ বিশ্লেষণ এভাবে করতে হবে – ব্, + উ, + ন্, + ও। নীচে প্রচুর উদাহরণ দেওয়া হল।
বর্ণ বিশ্লেষণের উদাহরণ
অকর্মক = অ+ক্+অ+র্+ম্+অ+ক্+অ
অকারণ = অ+ক্+আ+র্+অ+ণ্+অ
অঞ্জন = অ+ঞ্+জ্+অ+ন্+অ
অচিন্ত্য = অ+চ্+ই+ন্+ত্+য্+অ
অনিদ্রা = অ+ন্+ই+ন্+দ্+র্+আ
অনেক = অ+ন্+এ+ক্+অ
অপরাহ্ণ = অ+প্+অ+র্+আ+হ্+ণ্+অ
অপেক্ষা = অ+প্+এ+ক্+ষ্+আ
অফুরন্ত = অ+ফ্+উ+র্+অ+ন্+ত্+অ
অবিশ্বাসী = অ+ব্+ই+শ্+ব্+আ+স্+ঈ
আকাঙ্ক্ষা = আ+ক্+আ+ঙ্+ক্+ষ্+আ
আগ্রহ = আ+গ্+র্+অ+হ্+অ
আশ্চর্য = আ+শ্+চ্+অ+র্+য্+অ
আশ্বিন = আ+শ্+ব্+ই+ন্ +অ
আহ্বান = আ+হ্+ব্+আ+ন্+অ
ইন্ধন = ই+ন্+ধ্+অ+ন্+অ
ঈশ্বর = ঈ+শ্+ব্+অ+র্+অ
উচ্চারণ = উ+চ্+চ্+আ+র্+অ+ণ্+অ
উজ্জ্বল = উ+জ্+জ্+ব্+অ+ল্ +অ
উপভাষা = উ+প্+অ+ভ্+আ+ষ্+আ
উদাহরণ = উ+দ্+আ+হ্+অ+র্+অ+ণ্ +অ
উদিত = উ+দ্+ই+ত্+অ
ঊর্ধ্ব = ঊ+র্+ধ্+ব্+অ
ঋষি = ঋ+ষ্+ই
ঋত্বিক = ঋ+ত্+ব্+ই+ক্ +অ
ঐশ্বর্য = ঐ+শ্+ব্+অ+র্+য্+অ
ওস্তাদ = ও+স্+ত্+আ+দ্+অ
কর্ম = ক্+অ+র্+ম্+অ
কল্যাণ = ক্+অ+ল্+য্+আ+ণ্ +অ
কাঁকড় = ক্ + ঁ + আ + ক্ + অ + ড়্ + অ
কৃষক = ক্+ঋ+ষ্+অ+ক্ +অ
ক্ষমা = ক্+ষ্+অ+ম্+আ
খরস্রোতা = খ্+অ+র্+অ+স্+র্+ও+ত্+আ
খাজুরাহো = খ্+আ+জ্+উ+র্+আ+হ্+ও
খেলোয়াড় = খ্+এ+ল্+ও+য়্+আ+ড়্+অ
গ্রহণযোগ্য = গ্+র্+অ+হ্+অ+ণ্+অ+য্+ও+গ্+য্+অ
গ্রহাণু = গ্+র্+অ+হ্+আ+ণ্+উ
ঘণ্টা = ঘ্+অ+ণ্+ট্+আ
ঘর্ষণ = ঘ্+অ+র্+ষ্+অ+ণ্ +অ
ঘৃণা = ঘ্+ঋ+ণ্+আ
চন্দন = চ্+অ+ন্+দ্+অ+ন্+অ
চমৎকার = চ্+অ+ম্+অ+ত্+ক্+আ+র্+অ
চাঁদোয়া = চ্+ঁ+আ+দ্+ও+য়্+আ
চিন্তা = চ্ + ই + ন্ + ত্ + আ
ছত্রিশ = ছ্+অ+ত্+র্+ই+শ্+অ
ছিঁচকে = ছ্+ই+ঁ+চ্+অ+ক্+এ
ছোটোখাটো = ছ্+ও+ট্+ও+খ্+আ+ট্+ও
জঙ্গল = জ্+অ+ঙ্+গ্+অ+ল্ +অ
জ্ঞানচক্ষু = জ্+ঞ্+আ+ন্+অ+চ্+অ+ক্+ষ্+উ
ঝঞ্ঝাট = ঝ্+অ+ঞ্+ঝ্+আ+ট্+অ
ট – ব
টঙ্কার = ট্+অ+ঙ্+ক্+আ+র্ +অ
ঠাণ্ডা = ঠ্+আ+ণ্+ড্+আ
ডম্বরু = ড্+অ+ম্+ব্+অ+র্+উ
তরতাজা = ত্+অ+র্+ত্+আ+জ্+আ
তৃষ্ণা = ত্+ঋ+ষ্+ণ্+আ
তেপান্তর = ত্+এ+প্+আ+ন্+ত্+অ+র্ +অ
থুত্থুড়ে = থ্+উ+ত্+থ্+উ+ড়্+এ
দৈনিক = দ্+ঐ+ন্+ই+ক্+অ
দুঃসাহস = দ্+উঃ+স্+আ+হ্+অ+স্+অ
ধন্যবাদ = ধ্+অ+ন্+য্+অ+ব্+আ+দ্ +অ
নিঃস্বার্থ = ন্+ইঃ+স্+ব্+আ+র্+থ্+অ
নিমন্ত্রণ = ন্+ই+ম+অ+ন্+ত্+র্+অ+ণ্+অ
নির্দেশিকা = ন্+ই+র্+দ্+এ+শ্+ই+ক্+আ
নিশ্চয় = ন্+ই+শ্+চ্+অ+য়
নৃতাত্ত্বিক = ন্+ঋ+ত্+আ+ত্+ত্+ব্+ই+ক্ +অ
নৌকা = ন্+ঔ+ক্+আ
পত্রিকা = প্+অ+ত্+র্+ই+ক্+আ
পরিষ্কার = প্+অ+র্+ই+ষ্+ক্+আ+র্+অ
পরীক্ষা = প্+অ+র্+ঈ+ক্+ষ্+আ
প্রত্যাহার = প্+র্+অ+ত্+য্+আ+হ্+আ+র্ +অ
প্রাণপণ = প্+র্+আ+ণ্+অ+প্+অ+ণ্ +অ
প্রোজ্জ্বল = প্+র্+ও+জ্+জ্+ব্+অ+ল্ +অ
বঙ্কিমচন্দ্র = ব্+অ+ঙ্+ক্+ই+ম্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ
বিজ্ঞাপন = ব্+ই+জ্+ঞ্+আ+প্+অ+ন্ +অ
বিদ্যা = ব্+ই+দ্+য্+আ
বিশ্বাস = ব্+ই+শ্+ব্+আ+স্ +অ
বুদ্ধিমতী = ব্+উ+দ্+ধ্+ই+ম্+অ+ত্+ঈ
বৃষ্টি = ব্ + ঋ + ষ্ + ট্ + ই
বৈষ্ণব = ব্+ঐ+ষ্+ণ্+অ+ব্ +অ
ব্যবস্থা = ব্+য্+অ+ব্+অ+স্+থ্+আ
ব্রহ্মাণ্ড = ব্+র্+অ+হ্+ম্+আ+ণ্+ড্+অ।
ব্রাত্য = ব্+র্+আ+ত্+য্+অ
ব্যস্ত = ব্+য্+অ+স্+ত্+অ
ভ – হ
ভণ্ডামি = ভ্+অ+ণ্+ড্+আ+ম্+ই
ভয়ানক = ভ্+অ+য়্+আ+ন্+অ+ক্ +অ
ভাঙন = ভ্ + আ + ঙ্ + অ + ন্ + অ
ভীতি = ভ্+ই+ত্+ঈ
ভীষণ = ভ্+ঈ+ষ্+অ+ণ্ +অ
মন্দির = ম্+অ+ন্+দ্+ই+র্ +অ
মর্ত্যবাসী = ম্+অ+র্+ত্+য্+অ+ব্+আ+স্+ঈ
মৃৎশিল্পী = ম্+ঋ+ৎ+শ্+ই+ল্+প্+ঈ
মোমবাতি = ম্ + ও + ম্ + ব্ + আ + ত্ + ই
মৌমাছি = ম্+ঔ+ম্+আ+ছ্+ই
রঙিন = র্ + অ + ঙ্ + ই + ন্ + অ
রবীন্দ্রনাথ = র্+অ+ব্+ঈ+ন্+দ্+র্+অ+ন্+আ+থ্ +অ
রাজপুত্র = র্+আ+জ্+অ+প্+উ+ত্+র্+অ
রামচন্দ্র = র্+আ+ম্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ
লক্ষ্মীছাড়া = ল্+অ+ক্+ষ্+ম্+ঈ+ছ্+আ+ড়+আ
লক্ষ্য = ল্+অ+ক্+ষ্+য্+অ
লাজুক = ল্ + আ + জ্ + উ + ক্ + অ
শিক্ষক = শ্+ই+ক্+ষ্+অ+ক্+অ
শিক্ষার্থী = শ্+ই+ক্+ষ্+আ+র্+থ্+ঈ
শৃঙ্খল = শ্+ঋ+ঙ্+খ্+অ+ল্ (+অ)
শৃঙ্গার = শ্+ঋ+ঙ্+গ্+আ+র্+অ
শ্বাসমূল = শ্+ব্+আ+স্+অ+ম্+ঊ+ল্ +অ
শ্মশান = শ্+ম্+অ+শ্+আ+ন্ +অ
শ্রীকৃষ্ণ = শ্+র্+ঈ+ক্+ঋ+ষ্+ণ্+অ
সংকীর্তন = স্+অং+ক্+ঈ+র্+ত্+অ+ন্ +অ
সংস্কার = স্+অং+স্+ক্+আ+র্ +অ
সন্ধ্যা = স্+অ+ন্+ধ্+য্+আ
সমৃদ্ধি = স্ + অ + ম্ + ঋ + দ্ + ধ্ + ই
সহিষ্ণু = স্+অ+হ+ই+ষ্+ণ্+উ
সান্ত্বনা = স্+আ+ন্+ত্+ব্+অ+ন্+আ
সারাক্ষণ = স্ + আ + র্ + আ + ক্ + ষ্ + ণ্ + অ
সুপ্রভাত = স্+উ+প্+র্+অ+ভ্+আ+ত্ +অ
সৃষ্টিকর্তা = স্+ঋ+ষ্+ট্+ই+ক্+অ+র্+ত্+আ
স্টেশন = স্+ট্+এ+শ্+অ+ন্+অ
স্নেহময় = স্+ন্+এ+হ্+অ+ম্+অ+য়
স্নেহার্দ্র = স্+ন্+এ+হ্+আ+র্+দ্+র্+অ
স্বাক্ষর = স্+ব্+আ+ক্+ষ্+অ+র্+অ
স্বাগতম = স্+ব্+আ+গ্+অ+ত্+অ+ম্ +অ
স্বাচ্ছন্দ্য = স্+ব্+আ+চ্+ছ্+অ+ন্+দ্+য্+অ
স্বাধীনতা = স্+ব্+আ+ধ্+ঈ+ন্+অ+ত্+আ
স্মারকলিপি = স্+ম্+আ+র্+অ+ক্+অ+ল্+ই+প্+ই
হরিদ্রা = হ্+অ+র্+ই+দ্+র্+আ
হরীতকী = হ্+অ+র্+ঈ+ত্+অ+ক্+ঈ
হৃষ্টপুষ্ট = হ্+ঋ+ষ্+ট্+অ+প্+উ+ষ্+ট্+অ
হ্লাদিনী = হ্+ল্+আ+দ্+ই+ন্+ঈ
গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিন আমাদের মোবাইল অ্যাপ বাংলা ব্যাকরণ সমগ্র। একটি অ্যাপেই সকল সমাধান।

