You are currently viewing PSC Bengali Mock Test – 32

PSC Bengali Mock Test – 32

নিয়ে আসা হল পিএসসি বাংলা ২০২৫ সদস্যদের জন্য পরবর্তী মক টেস্ট। আমাদের নানা উদ্যোগের মধ্যে এটি একটি। আমাদের WhatsApp গ্রুপে দেওয়া রুটিন অনুসারে গৃহীত আজকের এই টেস্ট সকল পরীক্ষার্থীর প্রস্তুতি যাচাইয়ে সাহায্য করবে। আজকের PSC Bengali Mock Test – 32 -এর বিষয় PSC নির্ধারিত সিলেবাসের মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত মঙ্গলকাব্য ও বৈষ্ণব পদাবলী। বলা বাহুল্য, পরীক্ষাটি মূলত একটি রিভিসন টেস্ট।

আমরা West Bengal PSC প্রদত্ত সিলেবাস অনুসারে বাংলা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ থেকে নানা মক টেস্ট গ্রহণ করেছি। অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে একাধিক রিভিসন মক টেস্টও নেওয়া হয়েছে। সকলের প্রস্তুতি কেমন চলছে, পরীক্ষার্থীরা তাদের পাঠ কতখানি স্মরণে রাখতে পারছেন তা যাচাই করে দেখার জন্য আমরা বিভিন্ন মক টেস্টের আয়োজন করে আসছি। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের এই মক টেস্টটিও সকলের উদ্দেশ্যে তৈরি সেরকম একটি প্রয়াস।

মক টেস্ট – ৩২ দেওয়ার জন্য ক্লাসরুমে প্রদত্ত পাসওয়ার্ডটি ব্যবহার করুন।

PSC Bengali Mock Test বিবরণ

পূর্বেই বলা হয়েছে, আজকের মক টেস্টটি আমাদের রেজিস্টার্ড সদস্যদের জন্য তৈরি করা হয়েছে। পিএসসি বাংলার সিলেবাস ভিত্তিক নির্দিষ্ট বিষয়ের উপর এই মক টেস্ট প্রশ্ন দেওয়া হয়েছে। এই PSC Bengali Mock Test – 32 মঙ্গলকাব্য ও বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন নির্বাচিত হয়েছে।

সকলেই জানেন যে, এই শ্রেণির পরীক্ষার জন্য রীতিমতো প্রস্তুতি প্রয়োজন। কিন্তু সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করে দেখে নেওয়াও প্রয়োজন। আমাদের এই অনলাইন মক টেস্টগুলি সেই উদ্দেশ্যেই তৈরি। আমরা একটি নির্দিষ্ট রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা তথা প্রস্তুতি নিয়ে চলেছি। আমাদের অনেক মক টেস্ট আছে যা সকলের জন্য উন্মুক্ত। আপনি সেই মক টেস্ট দিতে চাইলে এখানে ক্লিক করুন।

নির্দেশিকা

>> লিংকটি ওপেন করুন।
>> প্রদত্ত পাসওয়ার্ড দিন।
>> ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> ইমেলে প্রশ্ন পেতে চাইলে আপনার ইমেল ঠিকানা লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 10টি প্রশ্ন পাবেন। মোট 5টি পেজে 50টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 90% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> আপনার ইমেল চেক করুন। প্রশ্ন ও রেজাল্ট পেয়ে যাবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সমগ্র সিলেবাসের মঙ্গলকাব্য ও বৈষ্ণব পদাবলী

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৪০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


psc বাংলা মক টেস্ট ৩২

PSC Bengali - 32

PSC Class 2025 সদস্যদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 32
Full Marks - 50
Pass Mark - 45 (90%)

Please Enter The Provided Password

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।

1 / 50

Category: সাহিত্যের ইতিহাস

1. মুরারী শীলকে কে 'বাংলার শাইলক' বলেছেন ?

2 / 50

Category: সাহিত্যের ইতিহাস

2. বর্ধমানরাজ তেজচন্দ্রের সময়কালে কে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন?

3 / 50

Category: সাহিত্যের ইতিহাস

3. কে লিখেছেন -

'সংক্ষেপে পদ্মার ব্রত         কহিল মঙ্গলগীত
বিস্তারে কহিব সপ্তনিশি।'

4 / 50

Category: সাহিত্যের ইতিহাস

4. কে লিখেছেন - 'আছিল ময়ূর ভট্ট সুকবি পণ্ডিত' ?

5 / 50

Category: সাহিত্যের ইতিহাস

5. 'বিদ্যাপতি চাতূর্যের কবি।' - মন্তব্যটি কার ?

6 / 50

Category: সাহিত্যের ইতিহাস

6. 'পাঁচবাণ অব লাখ বাণ হোউ / মলয় পবন বহু মন্দা' - পদকর্তার নাম কী ?

7 / 50

Category: সাহিত্যের ইতিহাস

7. কার কাব্য ‘অষ্টমঙ্গলার চতুষ্প্রহরী পাঞ্চালী’ নামে পরিচিত ?

8 / 50

Category: সাহিত্যের ইতিহাস

8. কোন্‌ কবির আত্মপরিচয়ে ফুলেশ্বরী নদীর উল্লেখ পাওয়া যায়?

9 / 50

Category: সাহিত্যের ইতিহাস

9. কোন্‌ কবির ধর্মমঙ্গল কাব্যকে লাউসেনের চরিতকথার আদি প্রবর্তক বলা হয় ?

10 / 50

Category: সাহিত্যের ইতিহাস

10. ‘শর কর ঋতু বিধু শক নিয়োজিত / মনসা-মঙ্গল ---------- রচিত।’ - শূন্যস্থানে কবির সঠিক নাম অথবা উপাধিটি বসাও।

11 / 50

Category: সাহিত্যের ইতিহাস

11. নিম্নোক্ত সূত্রের নিরিখে কবির নাম নির্বাচন কর -

  • তিনি অষ্টাদশ শতকের কবি।
  • বর্ধমানাধিপতি তেজচন্দ্রের সময়কালে তিনি কাব্য রচনা করেন।
  • তাঁর উপাধি 'কবীন্দ্র'

12 / 50

Category: সাহিত্যের ইতিহাস

12. 'গণইতে দোষ গুণ-লেশ না পাওবি / যব তুহু করবি বিচার' - কোন্‌ পর্যায়ের পদ ?

13 / 50

Category: সাহিত্যের ইতিহাস

13. বিদ্যাপতি তাঁর কোন্‌ গ্রন্থে মহারাজ শিবসিংহের কীর্তিকথা বর্ণনা করেছেন ?

14 / 50

Category: সাহিত্যের ইতিহাস

14. মনসামঙ্গলের কোন্‌ কবির উপাধি 'কবিভূষণ'?

15 / 50

Category: সাহিত্যের ইতিহাস

15. বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত 'চণ্ডীদাস পদাবলী'তে কবির গ্রন্থিত পদের সংখ্যা -

16 / 50

Category: সাহিত্যের ইতিহাস

16. এঁদের মধ্যে কে চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি নন?

17 / 50

Category: সাহিত্যের ইতিহাস

17. 'মনসার সম্পূর্ণ কাহিনী একমাত্র বিপ্রদাসের কাব্যেই লভ্য।' - এমন মন্তব্য কে করেছেন?

18 / 50

Category: সাহিত্যের ইতিহাস

18. কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কতগুলি পদে 'ক্ষেমানন্দ' ভণিতা পাওয়া যায়?

19 / 50

Category: সাহিত্যের ইতিহাস

19. ১৩৫১ বঙ্গাব্দে কার সম্পাদনায় রূপরামের ধর্মমঙ্গল কাব্য প্রকাশিত হয় ?

20 / 50

Category: সাহিত্যের ইতিহাস

20. ময়ূরভট্ট সম্পর্কে কে লিখেছেন - 'ময়ূর ভট্ট কৃপাণ্বিত হৈল অবতার'

21 / 50

Category: সাহিত্যের ইতিহাস

21. 'ভারতচন্দ্রের রচনা মণিমালা, মুকুন্দরামের রচনা বনমালা--একটি রাজকণ্ঠে শোভা পাইবার যোগ্য, আর একটি ব্রীড়ানতা পল্লীবাংলার কণ্ঠশোভা।' - কথাগুলি কার ?

22 / 50

Category: সাহিত্যের ইতিহাস

22. কে রূপরাম চক্রবর্তীকে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি বলেছেন ?

23 / 50

Category: সাহিত্যের ইতিহাস

23. 'গজ বসু ঋতু চন্দ্র শাকে গ্রন্থ হয়' - শ্লোক অনুসারে কাব্য রচনাকাল নির্ণয় কর।

24 / 50

Category: সাহিত্যের ইতিহাস

24. কার লেখা পদ - 'যাঁহা যাঁহা নিকষয়ে তনু তনু জ্যোতি' ?

25 / 50

Category: সাহিত্যের ইতিহাস

25. কোন্‌ কবির চণ্ডীমঙ্গল কাব্য 'মঙ্গলচণ্ডীর গীত' নামে প্রকাশিত হয় ?

26 / 50

Category: সাহিত্যের ইতিহাস

26. মালদহের সিমলা দুর্গাপুর গ্রাম থেকে কোন্‌ কবির পুঁথি আবিষ্কৃত হয়েছে?

27 / 50

Category: সাহিত্যের ইতিহাস

27. 'মঘ ফিরিঙ্গি যত           বন্দুক পলিতা হাত
একেবারে দশ গুলি ছোটে' - কোন্‌ কবির লেখা ছত্র ?

28 / 50

Category: সাহিত্যের ইতিহাস

28. সঠিক বিকল্পটি নির্বাচন কর -

29 / 50

Category: সাহিত্যের ইতিহাস

29. কেতকাদাস ক্ষেমানন্দের কথায় তাঁদের তিনটি গ্রাম কে দান করেছিলেন?

30 / 50

Category: সাহিত্যের ইতিহাস

30. কবি রূপরাম চক্রবর্তী কার টোলে পড়তে যেতেন ?

31 / 50

Category: সাহিত্যের ইতিহাস

31. দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল নির্দেশ কর -

32 / 50

Category: সাহিত্যের ইতিহাস

32. নারায়ণদেবের পদ্মাপুরাণ সর্বপ্রথম কে প্রকাশ করেন?

33 / 50

Category: সাহিত্যের ইতিহাস

33. কামরূপের রাজকন্যার নাম কী ?

34 / 50

Category: সাহিত্যের ইতিহাস

34. বেহুলার ভেলা মর্ত্য থেকে স্বর্গে পাড়ি দেওয়ার সময় যে সকল ঘাট পার হয় তা ক্রমাণ্বয়ে সাজাও।

35 / 50

Category: সাহিত্যের ইতিহাস

35. কোন্‌ পর্যায়ের পদ - 'তাতল সৈকত বারিবিন্দু সম'

36 / 50

Category: সাহিত্যের ইতিহাস

36. কোন্‌ বছর 'জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গল' প্রকাশিত হয়?

37 / 50

Category: সাহিত্যের ইতিহাস

37. পুনর্বিবাহের পূর্বে কর্ণসেন কোথাকার সামন্ত রাজা ছিলেন?

38 / 50

Category: সাহিত্যের ইতিহাস

38. 'রাঢ়দেশে কান্দরা নামেতে গ্রাম হয়।
যথায় মঙ্গল জ্ঞানদাসের আলয়।।' - এমন কথা কোথায় লেখা হয়েছে ?

39 / 50

Category: সাহিত্যের ইতিহাস

39. 'বিদ্যাপতির পদাবলী' গ্রন্থের সঙ্কলক কে?

40 / 50

Category: সাহিত্যের ইতিহাস

40. ঘনরাম চক্রবর্তীকে কে 'কবিরত্ন' উপাধি প্রদান করেন ?

41 / 50

Category: সাহিত্যের ইতিহাস

41. কালকেতু ও ফুল্লরার বিয়ে হয় যখন কালকেতুর বয়স ছিল -

42 / 50

Category: সাহিত্যের ইতিহাস

42. বিদ্যাপতির লেখা 'বিভাগসার' গ্রন্থের শ্লোক সংখ্যা কতগুলি ?

43 / 50

Category: সাহিত্যের ইতিহাস

43. 'পক্ষ পক্ষ রস মহী শক সম্বৎসর' = কত শকাব্দ ?

44 / 50

Category: সাহিত্যের ইতিহাস

44. 'ব্যাড়ীভক্তিতরঙ্গিনী' কোন্‌ রাজার নির্দেশে রচিত হয়?

45 / 50

Category: সাহিত্যের ইতিহাস

45. 'এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন, তাহাতে সংশয় মাত্র নাই।' - কে, কার সম্পর্কে এই মন্তব্য করেছেন?

46 / 50

Category: সাহিত্যের ইতিহাস

46. কবি ঘনরাম চক্রবর্তীর কাব্য মোট কতগুলি শ্লোকে সম্পূর্ণ ?

47 / 50

Category: সাহিত্যের ইতিহাস

47. এদের মধ্যে কে মঙ্গলকোটের রাজকন্যা ছিলেন ?

48 / 50

Category: সাহিত্যের ইতিহাস

48. 'তুমি কি জান সই -------- পিরিতি' - শূন্যস্থান পূরণ কর।

49 / 50

Category: সাহিত্যের ইতিহাস

49. কবির আত্মপরিচয় অনুসারে সীতারাম দাসের কাব্য রচিত হয়েছে কার নির্দেশে ?

50 / 50

Category: সাহিত্যের ইতিহাস

50. স্বর্গে নৃত্য প্রদর্শনের পর বেহুলা কার কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিল ?

Your score is

0%

There are no results yet.