You are currently viewing PSC Bengali Mock Test – 21

PSC Bengali Mock Test – 21

WBPSC বাংলা পরীক্ষা যারা দেবেন এবং যারা আমাদের PSC Class -এর রেজিস্টার্ড সদস্য/সদস্যা, তাদের জন্য প্রদত্ত রুটিন অনুসারে আজ নিয়ে আসা হল বিশেষ একটি অনলাইন মক টেস্ট। আজকের PSC Bengali Mock Test – 21 -এর বিষয় পিএসসি নির্ধারিত সিলেবাসের বাংলা ব্যাকরণের অন্তর্গত সন্ধি ও সমাস। আমরা এর আগে সিলেবাস অনুসারে সামগ্রিক বাংলা ব্যাকরণ থেকে মক টেস্ট গ্রহণ করেছি। এছাড়া নেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে একাধিক টেস্ট।

যারা আমাদের PSC CLASS 2025 -এর রেজিস্টার্ড সদস্য/সদস্যা তাদের জন্যই আমাদের এই বিশেষ উদ্যোগ। পরীক্ষার্থীদের প্রস্তুতি কেমন চলছে, তারা নিজেদের পাঠ/তথ্য কতখানি স্মরণে রাখতে পারছেন তা পরখ করে দেখার জন্য এই বিভিন্ন মক টেস্টের আয়োজন। আজকের মক টেস্টটিও সেরকম একটি প্রয়াস

PSC Bengali Mock Test বিবরণ

যেকোনো পরীক্ষার জন্য রীতিমতো প্রস্তুতি প্রয়োজন। কিন্তু আমরা বিশ্বাস করি, পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা পরখ করে দেখে নেওয়া প্রয়োজন। আমাদের এই অনলাইন মক টেস্টগুলি সেই উদ্দেশ্যেই তৈরি। আমরা রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিয়ে চলেছি। আমাদের আজকের পরীক্ষার বিষয় বাংলা ব্যাকরণের সন্ধি ও সমাস।

আমরা ক্লাসের সকল সদস্য সদস্যার উত্তরগুলি বিশ্লেষণ করে তাদের প্রস্তুতির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করব। তাই আজকের এই PSC Bengali Mock Test – 21 আপনার প্রস্তুতিকে নিখুঁত করতে অনেকখানি সহায়ক হবে বলে মনে করি।

নির্দেশিকা

>> লিংকটি ওপেন করুন।
>> ক্লাসরুমে জানানো পাসওয়ার্ডটি দিন এবং ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে চাইলে আপনার ইমেল ঠিকানা লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 10টি প্রশ্ন পাবেন। মোট 2টি পেজে 20টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 80% পেলে আপনি পাশ করতে পারবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের সন্ধি ও সমাস।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


সন্ধি ও সমাস মক টেস্ট

PSC Bengali - 21

PSC Class 2025 সদস্যদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 21
Full Marks - 20
Pass Mark - 16 (80%)

Please Enter the provided Password

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 20

Category: ব্যাকরণ

1. 'দুগ্ধ' শব্দটির সন্ধিবিচ্ছেদ করুন।

2 / 20

Category: ব্যাকরণ

2. ব্যাসবাক্য নির্ণয় করুন - 'নজরবন্দী'।

3 / 20

Category: ব্যাকরণ

3. 'অ + আ = আ' এই নিয়মে নীচের কোন শব্দটি গঠিত হয়েছে ?

4 / 20

Category: ব্যাকরণ

4. 'উন্নতি' শব্দে মিলন হয়েছে যে দুটি বর্ণের -

5 / 20

Category: ব্যাকরণ

5. সমষ্টি অর্থ প্রকাশক সমাসটির নাম কী ?

6 / 20

Category: ব্যাকরণ

6. 'তথাপি' শব্দে মিলিত হওয়া শেষ বর্ণটি কী ?

7 / 20

Category: ব্যাকরণ

7. সম + অর্থ = ? সন্ধিবদ্ধ পদটি কী হবে ?

8 / 20

Category: ব্যাকরণ

8. ব্যঞ্জনসন্ধি সম্পর্কে কোন কথাটি সঠিক ?

9 / 20

Category: ব্যাকরণ

9. অলঙ্কার শাস্ত্রে উপমেয় বলতে কী বোঝায় ?

10 / 20

Category: ব্যাকরণ

10. পূর্বপদের স্ত্রীলিঙ্গ সমাসবদ্ধ পদে পুংলিঙ্গ হয়েছে এমন একটি তৎপুরুষ সমাসের উদাহরণ -

11 / 20

Category: ব্যাকরণ

11. 'অন্তরাত্মা' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে যে দুটি পদ পাওয়া যায় -

12 / 20

Category: ব্যাকরণ

12. সমানাধিকরণ বহুব্রীহি সমাসের পূর্বপদটি হয় -

13 / 20

Category: ব্যাকরণ

13. 'অগ্রগণ্য' - শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম বেছে নাও।

14 / 20

Category: ব্যাকরণ

14. উপমান কর্মধারয় সমাসে উপমেয়ের অবস্থান হয় -

15 / 20

Category: ব্যাকরণ

15. সমাসের আলোচনায় 'দ্বন্দ্ব' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় ?

16 / 20

Category: ব্যাকরণ

16. নীচের কোনটি একটি বাংলা স্বরসন্ধির উদাহরণ ?

17 / 20

Category: ব্যাকরণ

17. দন্‌ + ------ = দংশন - শূন্যস্থান পূরণ করুন।

18 / 20

Category: ব্যাকরণ

18. 'সমাস' শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করুন।

19 / 20

Category: ব্যাকরণ

19. রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ বেছে নিন।

20 / 20

Category: ব্যাকরণ

20. সন্ধিবিচ্ছেদ করুন - ভূয়োদর্শী

Your score is

0%

You must log in to see your results.