You are currently viewing কথাসাহিত্য স্পেশ্যাল – SLST বাংলা ইন্টারভিউ

কথাসাহিত্য স্পেশ্যাল – SLST বাংলা ইন্টারভিউ

যারা SLST বাংলা ইন্টারভিউ -এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের প্রদত্ত রুটিন অনুসারে আজকের প্রয়াস – কথাসাহিত্য স্পেশ্যাল মক টেস্ট। যারা আমাদের ইন্টারভিউ গ্রুপে এনরোল করেছেন তাদের জন্য আমরা যেমন বিষয় ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা করেছি তেমনি থাকছে ডেমো ক্লাস বিষয়েও আলোচনা। আজকের মক টেস্টে বাংলা কথাসাহিত্য থেকে নির্বাচিত প্রশ্ন থাকছে।

কথাসাহিত্য স্পেশ্যাল

আমরা এর আগে একটি মক টেস্ট নিয়ে এসেছি যাতে পূর্ববর্তী পাঠের পুনরাবৃত্তি করা হয়েছে এবং SLST বাংলা ইন্টারভিউ -এর প্রশ্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয়। আজকের মক টেস্ট সম্পূর্ণভাবে নিজ নিজ স্পেশ্যাল পেপার ভিত্তিক, যাতে কথাসাহিত্য বিষয়ের ধারণা যাচাই করা সম্ভব হয়।

আমরা একে একে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি ডেমো ক্লাস নিয়েও আলোচনা করব যাতে সকলের উপকার হয়। ইন্টারভিউয়ের প্রস্তুতিতে যেমন নিজ বিষয়ে দক্ষতা বাড়াতে হবে তেমনি আনুষঙ্গিক অন্যান্য বিষয়েও যত্নবান হতে হবে।

কথাসাহিত্যের নানা প্রশ্নোত্তর দেখতে ক্লিক করুন

ইন্টারভিউ টেস্ট কী ?

আমরা এই পোস্টে আসলে একটি মক টেস্টের আয়োজন করেছি যাতে আপনার বিষয় থেকে এবং স্পষ্টভাবে বললে আপনার স্পেশ্যাল পেপার থেকে ৩০টি প্রশ্ন পাবেন। এই প্রশ্নগুলি ইন্টারভিউয়ের দিকে লক্ষ্য রেখেই নির্বাচন করা হয়েছে। প্রশ্নগুলি আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

আমাদের উদ্দেশ্য

আমাদের মূল উদ্দেশ্য, আপনাকে ইন্টারভিউয়ের জন্য সামগ্রিকভাবে প্রস্তুত করে রাখা। তাই এই ধরনের মক টেস্টের আয়োজন করা। এছাড়া আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও ইন্টারভিউ ও ডেমো ক্লাস বিষয়ে নিয়মিত আলোচনা করব। সেই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

টেস্টের পদ্ধতি

১. প্রথমেই লিংকটি ওপেন করে পাসওয়ার্ড দিন।
২. এরপর ENTER NOW বাটনে ক্লিক করুন। আপনার সামনে একটি পেজ খুলে যাবে।
৩. ঐ পেজে আপনার সম্পূর্ণ নাম লিখুন।
৪. এরপর আপনার সামনে একটি পেজে ১০টি প্রশ্ন পাবেন।
৫. মোট ৩টি পেজে আপনি ৩০টি প্রশ্ন পাবেন।
৬. আপনার ধারণা অনুসারে বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নিন।
৭. সম্পূর্ণ টেস্ট দিতে সময় পাবেন ৩০ মিনিট
৮. সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর রেজাল্ট দেখুন। পাস মার্কস – ২৭ (৯০%)
৯. রেজাল্ট পেজে পাবেন সমস্ত প্রশ্নের সঠিক উত্তর।
১০. প্রয়োজনীয় ব্যাখ্যাও পাবেন।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by
SLST BANGLA

Interview

কথাসাহিত্য স্পেশ্যাল

SLST Interview 4

A Mock Test On Special Paper
Subject - কথাসাহিত্য
Full Marks - 30
Pass Marks - 27

Please Enter the provided Password

ফর্মে আপনার সম্পূর্ণ নাম লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 30

1. 'বাংলার লৌকিক দেবতা' - কার লেখা একটি গ্রন্থ ?

2 / 30

2. সুচরিতা ও ললিতা - চরিত্র দুটি কোন্‌ উপন্যাসের ?

3 / 30

3. বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোটোগল্পের জনক কাকে বলা হয় ?

4 / 30

4. মনোজ বসু তাঁর কোন উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

5 / 30

5. কার লেখা - তুঙ্গভদ্রার তীরে ?

6 / 30

6. কার লেখা - তিস্তাপারের বৃত্তান্ত ?

7 / 30

7. বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসের প্রকাশকাল হল -

8 / 30

8. 'জাগরী' উপন্যাসের পটভূমিতে আছে -

9 / 30

9. 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের কৃষ্ণকান্তের পদবী ছিল -

10 / 30

10. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসের নাম কী ?

11 / 30

11. প্রেমেন্দ্র মিত্রের প্রথম ছোটোগল্পের নাম কী ?

12 / 30

12. মহাপ্রস্থানের পথে - কার উপন্যাস ?

13 / 30

13. চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কী ?

14 / 30

14. stream of Consciousness কথাটি কে প্রথম ব্যবহার করেন ?

15 / 30

15. 'পৌষ ফাগুনের পালা' - কার লেখা উপন্যাস ?

16 / 30

16. মতি নন্দীর 'নক্ষত্রের রাত' কোন্‌ ধরনের উপন্যাস ?

17 / 30

17. সত্যেন্দ্রনাথ দত্তের লেখা 'জন্মদুঃখী' উপন্যাসটি কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

18 / 30

18. 'Aspects of the Novel' গ্রন্থটি কার লেখা ?

19 / 30

19. কে বলেছেন 'The Novel is a picture of real life' ?

20 / 30

20. জীবনানন্দ দাশের লেখা একটি উপন্যাস হল -

21 / 30

21. কার লেখা একটি উপন্যাস - 'অচিন রাগিনী' ?

22 / 30

22. শশী ও কুসুম - কোন্‌ উপন্যাসের চরিত্র ?

23 / 30

23. বাংলায় প্রথম পত্রোপন্যাসের নাম কী ?

24 / 30

24. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী ?

25 / 30

25. মহাশ্বেতা দেবীর প্রথম ছোটোগল্পগ্রন্থ কোন্‌ বছর প্রকাশিত হয় ?

26 / 30

26. জরাসন্ধ - কার ছদ্মনাম ?

27 / 30

27. 'বেদে' - কার লেখা উপন্যাস ?

28 / 30

28. কাবুলিওয়ালার বাঙালি বউ - রচয়িতার নাম কী ?

29 / 30

29. সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম উপন্যাসের নাম কী ?

30 / 30

30. বনফুলের লেখা সর্ববৃহৎ উপন্যাসটির নাম কী ?

Your score is

0%